শিক্ষা সদন বায়েক উচ্চ বিদ্যালয় ইতিহাস
শিক্ষা সদন বায়েক উচ্চ বিদ্যালয় বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার ১০ নং বায়েক ইউনিয়নের গ্রামে অবস্থিত একটি প্রাচীন এবং ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান। এটি ১৯৪৫ সালে প্রতিষ্ঠিত হয়। শিক্ষা সদন বায়েক উচ্চ বিদ্যালয় অত্র এলাকার মাধ্যমিক শিক্ষা বিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। বিদ্যালয়টি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, কুমিল্লা এর অধীনে পরিচালিত। এটি একটি মাধ্যমিক বিদ্যালয়, যা সাধারণত ষষ্ঠ থেকে দশম শ্রেণি পর্যন্ত শিক্ষা প্রদান করে। অত্র বিদ্যালয়ে বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা শাখা চালু আছে এবং ২০২৬ শিক্ষা বর্ষ থেকে কারিগরি শিক্ষা প্রসারের লক্ষ্যে অত্র বিদ্যালয় এ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি ভোকেশনাল শাখা চালু করেছে। এটি অত্র এলাকার অন্যতম প্রাচীন এবং ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে পরিচিত, যেখানে অভিজ্ঞ শিক্ষক এবং পরিচালনা কমিটির মাধ্যমে শিক্ষা কার্যক্রম পরিচালিত হয়। প্রতিষ্ঠালগ্ন থেকে এটি এলাকার সাধারণ শিক্ষার্থীদের সুনাগরিক হিসেবে গড়ে তোলার লক্ষ্যে মানসম্মত শিক্ষা প্রদান করে আসছে এবং সহশিক্ষা কার্যক্রমেও অংশগ্রহণ করে। বিদ্যালয়টির প্রাক্তন শিক্ষার্থীদের নিয়ে ঈদপূর্ণমিলনী ও আনন্দ উৎসবের মত অনুষ্ঠান প্রতিনিয়ত আয়োজন করে, যা এই প্রতিষ্ঠানের সাথে স্থানীয়দের গভীর সম্পৃক্ততা নির্দেশ করে। বর্তমানেও এই বিদ্যালয়টি উন্নত ও আধুনিক শিক্ষাব্যবস্থা বাস্তবায়নের লক্ষ্যে এবং মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে অভিজ্ঞ শিক্ষক ও পরিচালনা পর্ষদের মাধ্যমে দায়িত্ব পালন করে যাচ্ছে।
Notice Board
View All
চেয়ারম্যানের বার্তা
শিক্ষা সদন বায়েক উচ্চ বিদ্যালয়
শিক্ষা মানুষের জীবনের আলোকস্তম্ভ, যা সত্য, সৌন্দর্য ও কল্যাণের পথে পরিচালনা করে। একটি সত্যিকারের শিক্ষা প্রতিষ্ঠান শুধুমাত্র পাঠদান করে না, বরং শিক্ষার্থীর মধ্যে মানবতা, দায়িত্ববোধ ও নৈতিক মূল্যবোধ গড়ে তোলে। চন্ডিদ্বার স্কুল এন্ড কলেজ প্রতিষ্ঠার লক্ষ্য ছিল এমন একটি পরিবেশ তৈরি করা যেখানে প্রতিটি শিক্ষার্থীর বুদ্ধিমত্তা, চিন্তা ও সৃজনশীলতা বিকাশ করতে পারে। আমরা বিশ্বাস করি, শিক্ষা কেবল পরীক্ষার ফলাফলের জন্য নয়, বরং একজন পূর্ণাঙ্গ ও আদর্শ মানুষ গড়ার জন্য। আমি আমাদের পরিশ্রমী শিক্ষকমন্ডলী, নিবেদিত শিক্ষার্থী ও সহায়ক অভিভাবক এবং এলাকার সকল শিক্ষানুরাগীদের আন্তরিক ধন্যবাদ জানাই, যাদের প্রচেষ্টায় প্রতিষ্ঠান আজকের অবস্থানে পৌঁছেছে। আশা করি আমাদের শিক্ষা সদন বায়েক উচ্চ বিদ্যালয় এর শিক্ষাক্ষেত্রে, সংস্কৃতি ও চরিত্র গঠনে একটি উজ্জ্বল উদাহরণ হয়ে থাকবে।
প্রিন্সিপালের বার্তা
শিক্ষা সদন বায়েক উচ্চ বিদ্যালয়
এ স্কুলের লক্ষ্য ও উদ্দেশ্য হচ্ছে সুপরিকল্পিত পাঠ্যক্রম, সহ-পাঠ্যক্রম কর্মসূচির যথাযথ বাস্তবায়নের মাধ্যমে শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক গুণাবলীর সর্বোচ্চ উৎকর্ষ সাধন যাতে তারা সুনাগরিক হিসেবে গড়ে উঠতে পারে এবং ভবিষ্যতে দেশ ও জাতির উপযুক্ত নেতৃত্ব দিতে পারে।
স্কুল কর্নার